‘স্যাক্ট’ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা অতিথি অধ্যাপক সমিতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রথম বর্ষ ‘স্যাক্ট’ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা অতিথি অধ্যাপক সমিতি অর্থাৎ স্যাক্ট-ডাব্লুবিজেএলএ। রাজ্যের কলেজ গুলি নূন্যতম ৩-৪ হাজার টাকা মাসিক বেতনের বিনিময়ে পড়ুয়াদের শিক্ষা দিয়ে এসেছেন অতিথি অধ্যাপকরা। কোন কলেজ মাসে আবার কোন কলেজ ক্লাস অনুপাতে বেতন প্রদান করত। সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে হাওড়ার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ অগাস্ট ২০১৯ সালে প্রথম ‘স্যাক্ট’ ঘোষণা করেন। এদিনটিকে স্মরণীয় করে রাখতে ঝাড়গ্রাম জেলার কলেজের অতিথি অধ্যাপকরা সোশ্যাল মিডিয়ায় কৃজ্ঞতা স্বরূপ পোস্ট করেছেন। সেখানে লেখা রয়েছে,”অতিথি অধ্যাপকদের জীবনে নুন-ভাতের সংস্থান করে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি।” আবার কোথাও লেখা রয়েছে,’এক বৈপ্লবিক রূপান্তরের প্রথম বর্ষ’।

Recent Posts

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

3 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

4 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

5 days ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

1 week ago