ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ পার হল, সুস্থ একশোর পথে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ পার হল, সুস্থ একশোর পথে। এদিন নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৬ জন। মঙ্গলবার ১৮ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ৬ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৭ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় সরকারি ভাবে মোট ১৫৩ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৯৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৫৭ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। আর নতুন ৬ জনের মধ্যে ঝাড়গ্রাম শহরে ২ জন, গোপীবল্লভপুর ১নং ব্লকে ১ জন, গোপীবল্লভপুর ২ নং ব্লকে ১ জন, বিনপুরে ১ জন এবং এক সিআরপিএফ জওয়ান রয়েছেন।

Recent Posts

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

3 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

4 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

5 days ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

1 week ago