লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় মায়ের। ঘটনায় লরির চাকায় পিষ্ট হয়ে কোমর থেকে গুড়িয়ে যায় মেয়ের দুই পা। মঙ্গলবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম থানার অন্তর্গত খড়গপুর-চিচিড়া ৪৯ নম্বর জাতীয় সড়কের লোধাশুলির মোড়ে। পুলিশ জানিয়েছেন, মৃত মহিলার নাম মৃণালিনী মাইতি (৫২)। মৃত মহিলার মেয়ে ঝর্ণা মাইতি (২৬) চিকিৎসাধীন রয়েছেন ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। তাঁদের বাড়ি ঝাড়খন্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার গ্রাম গামারিয়া এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে মায়ের চিকিৎসা করে মা ও মেয়ে বাসে করে ফিরছিলেন । লোধাশুলি মোড়ে বাস থেকে নেমে অন্য বাস ধরে ঝাড়গ্রামে যাওয়ার কথা ছিল তাঁদের। সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরতেন তাঁরা ।
প্রত্যক্ষদর্শীদের দাবি, লোধাশুলির মোড়ে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন মা ও মেয়ে। সেই সময় ঝাড়গ্রামগামী একটি মাটি বোঝাই লরি তাঁদের ধাক্কা দেয়। লরির চাকায় পিষ্ট হয়ে যায় মা এবং কিছুটা ধরে ছিটকে পড়ে মেয়ে। মেয়ের কোমর থেকে পায়ের নিচ দিয়ে লরির চাকা চলে যায় বলে দাবি। ঘটনার পরেই লোধাশুলি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার মানুষজন ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি উদয় শঙ্কর ঘোষ সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঝর্ণা কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে মৃণালিনী দেবীর দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। এলাকার বাসিন্দা অক্ষয় মাহাতো বলেন,’লোধাশুলির মতো ব্যস্ততম জায়গায় বাসে উঠানামার জন্য কোন বাসের স্ট্যান্ড নেই । ছ-সাত জন সিভিক ও ট্রাফিক পুলিশের লোক থাকলেও তাঁরা ব্রিজ ও গাছের তলায় বসে সময় কাটায়। গাড়ি চলাচলের ক্ষেত্রে কোন নিয়ন্ত্রণ নেই। এই ব্যস্ততম জায়গায় বেপরোয়া ভাবে গাড়ি চলাচল করে। রাস্তা পারাপার করার সময় বেপরোয়া একটি লরির ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটলো। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশের উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা উচিত’ ।

দুর্ঘটনার পরেই ঝাড়গ্রাম থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে। লরির চালক ঘটনার পলাতক বলে জানা গিয়েছে। জেলা পুলিশের এক আধিকারিক বলেন,’ ঘটনার পরেই লরিটিতে আটক করা হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে ‘।

Recent Posts

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

1 day ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

2 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

2 days ago

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…

2 days ago

ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো হয়

আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…

6 days ago