
ঝাড়গ্রাম: আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে বাড়ির দোরগোড়ায় সাপের ছোবলে মৃত্যু হল ৪ বছরের শিশু । ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের বুকে । বৃহস্পতিবার সন্ধ্যেবেলায় আত্মীয়ের বাড়ি থেকে সপরিবারে ফিরছিলেন বিনপুর থানার অন্তর্গত দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কিসমৎসুনকা গ্রামের ছোট লক্ষ্মীরাম মান্ডি নামের ৪ বছরের এক শিশু । পরিবারের হাত ধরে গাড়ি থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে আসছিল ওই শিশু । তখন সবেমাত্র সন্ধ্যা হয়েছে । আর সেই সময় বাড়ির উঠোনের সামনেই সাপের ছোবল খায় ওই শিশু । পরিবারের লোকজন তড়িঘড়ি তাকে বাড়িতে নিয়ে যায়। পরিবারের দাবি, আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় ওই শিশুকে। তারপর তাকে নিয়ে যায় ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে । সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আনুমানিক সকাল ১০ টার সময় মায়ের কোল খালি করে চলে গেল ছোট লক্ষ্মীরাম মান্ডি । শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ মর্গে ছোট লক্ষ্মীরাম মান্ডির দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় । সন্তান হারা মা লক্ষ্মীমণি মান্ডি ঘটনা প্রসঙ্গে বলেন ,”আত্মীয়র বাড়ি থেকে ফেরার সময় ঘরের সামনে ছেলেকে সাপে কামড় দেয় । তাকে সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে যায় এবং আয়ুর্বেদিক ওষুধ খাওয়ানো হয় । তারপর হাসপাতালে নিয়ে গেলে আজ সকালে মৃত্যু হয়েছে”।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…