
ঝাড়গ্রাম: ভবন নির্মাণের এক বছরের মধ্যে ভেঙে পড়ল চাঙড়। নবনির্মিত ঝাড়গাম সাধু রাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গত বছর শিক্ষক দিবসের দিন জিতুশোলে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস চালু হয়েছে। ভাবনটির নির্মাণের দায়িত্বে ছিল পূর্ত দফতর। গত পুরোপুরি কাজ শপষ হওয়ার আগেই উদ্বোধন হওয়ায় তড়িঘড়ি কাজ শেষ করে পূর্ত দফতর। শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের একতলায় মিউজিক বিভাগের সামনে ঢালাই থেকে চাঙড় খসে পড়ে। তবে ওই সময় কোনও পড়ুয়া না থাকায় কেউ হতাহত হয়নি ঘটনার পর নড়েচড়ে বসেছে পূর্ত দফতর। জানা গিয়েছে, মিউজিক বিভাগের শ্রেণিকক্ষটি অন্যত্র সরানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রশান্ত কুমার পন্ডিত জানিয়েছেন, বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়েছে। ওই জায়গায় যাতায়াত আপাতত বন্ধ রাখা হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…