অভিষেকের জনজোয়ার সুনামিতে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে বললেন সাংসদ অর্জুন সিং

ব্যারাকপুর : পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গ থেকে জনজোয়ার যাত্রার সূচনা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। শনিবার বিকেলে নদীয়া থেকে সেই জনজোয়ার যাত্রা এসে পৌঁছল উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি বিধানসভা কেন্দ্রের কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁপা মোড়ে। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়, সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, সাংসদ অর্জুন সিং ও সৌগত রায়, দমদম-ব্যারাকপুর জেলার সভাপতি তাপস রায়-সহ অন্যান্য নেতৃবৃন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানাতে কাঁপা মোড়ে রাস্তার দু-ধার দিয়ে হাজার হাজার মানুষ হাজির হয়েছিলেন। অভিষেক কখনও গাড়ির মাথায় বসে, আবার কখনও দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়লেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, “জনজোয়ার এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনজোয়ার সুনামিতে বিরোধীরা খড়কুটোর মতো উড়ে যাবে”।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

7 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

7 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

7 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

7 days ago