
সোমবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকের ঘোষপুকুরে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে সচেতনতা মূলক র্যালি করল ঘোষপুকুর ফাঁসিদেওয়া ট্রাফিক গার্ড। এদিন র্যালিটি শুরু হয় ঘোষপুকুর ট্রাফিক গার্ড অফিসের সামনে থেকে। এরপর ঘোষপুকুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন রুরাল ট্রাফিক ডিএসপি অরিন্দম অধিকারি,রুরাল ডিএসপি অচিন্ত্য গুপ্ত,নকশালবাড়ি সার্কেলের সিআই সুদীপ্ত সরকার,ঘোষপুকুর ফাঁড়ির ওসি অনিরবান নায়েক,ঘোষপুকুর ট্রাফিক গার্ডের ওসি মিলন গুরুং সহ ট্রাফিক পুলিশের কর্মীরা। এই বিষয়ে রুরাল ট্রাফিক ডিএসপি অরিন্দম অধিকারি বলেন যে সেভ ড্রাইভ সেফ লাইফ নিয়ে দু মাস ধরে প্রচার চলবে দার্জিলিং জেলার সমস্ত ট্রাফিক গার্ডে। মূলত সচেতনতার জন্যই এই র্যালি করা হল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…