
জওয়াদের প্রভাবে টানা দুই দিন ধরে চলছে বৃষ্টিপাত। যার ফলে জমির সবজি জলের তলায়। ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক দুশ্চিন্তায় নদীয়ার সবজি চাষিরা। নদীয়াজেলা মূলত অন্যান্য জেলার পাশাপাশি চাষের জন্য একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে। নদীয়া জেলায় হাজার হাজার চাষী রয়েছে যারা সবজি চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে।নদিয়ার বিভিন্ন এলাকার একাধিক চাষীরা ঋন করে জমিতে বেগুন,বাধাকপি,আলু চাষ করেছিলেন । কিন্তু গত দুদিনের এই নিম্নচাপের প্রভাবে অকাল বৃস্টিতে ব্যাপক ক্ষতির মুখে প্রান্তিক চাষীরা।তারা জানান এরপরও যদি আরও বৃস্টি হয় তাহলে আরো ক্ষতির সম্ভাবনা।শীতের মরসুমে টাকা সমিতি থেকে লোন নিয়ে তা আর পরিশোধ তো দুরের কথা সংসার চালানো দুস্কর।কোথাও কোথাও হাটু সমান জল জমেছে জমিতে। চাষীরা আরও জানান রোদ উঠলেও সব্জী পচে যাবে আর বাজারে সেরকম দাম পাওয়া যাবে না বিক্রি নেই ফলে ফেলে দিতে হবে বেগুন,বাধাকপি ছাড়াও অন্যন্য সব্জী।এক চাষী জানান এই ক্ষতি তারা কোন সুজোগ সুবিধা পান না কোন সরকার থেকে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…