
সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ব্লকেরবিজলিমুণির শ্রীবালাজী স্টোন ক্রেশার সিল করল মহকুমাশাসকের নির্দেশে ফাঁসিদেওয়ার বিডিও এবং ভূমি ও ভূমিসংস্কার দপ্তর। এদিন সকালে ফাঁসিদেওয়া ব্লকের বিডিও সঞ্জু গুহ মজুমদার এবং ভূমি ও ভূমিসংস্কার দপ্তরের আধিকারিক কৌশিক মল্লিক ওই এলাকায় গিয়ে গোটা এলাকা সিল করে দেয়। এর পাশাপাশি ৪০ হাজার সেপ্টি বালি ও পাথর বাজেয়াপ্ত করা হয়। ফাঁসিদেওয়া ব্লকের ভূমি ও ভূমিসংস্কার আধিকারিক কৌশিক মল্লিক বলেন মহকুমাশাসক ও বিডিও পক্ষ থেকে সমন করা হলেও ক্রেশারের মালিক সাড়া না দেওয়ায় এই সিলের সিদ্ধান্ত। এবং এদের কাছে কোনো সঠিক নথি পাওয়া যায়নি। ক্রেশারের দায়িত্ব থাকা সুশীল কুমার আগরওয়াল জানান প্রশাসন সিল করে দিল। তবে আমাদের প্রশাসনের তরফ থেকে কোন কাগজপত্র দেওয়া হয়নি। গত ২০১২ সাল থেকে অন্যের হাতে এটি চললেও ২০১৭ সালে আমাদের হাতে আসে এবং তারপর থেকে বন্ধ। তবে গ্রিন ট্রাইব্যুনালে আবেদন করা হলেও তার নথি আসেনি। প্রয়োজনে কোর্টে যাওয়ার হুশিয়ারি দেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…