Categories: Breaking NewsFlash

শিক্ষক সমস্যা মেটাতে ইন্টার্নশিপ

নিজেস্ব প্রতিনিধি, কোলকাতা
সরকারি স্কুলে শিক্ষক সমস্যা মেটাতে কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ছেলেমেয়েদের দিয়ে ইন্টার্নশিপ করানোর কথা ভাবছে রাজ্য। সোমবার, নবান্নে সারা রাজ্যের ৩০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অধ্যক্ষদের নিয়ে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্টার্নশিপে বেতন হবে প্রাথমিক স্তরে ২ হাজার ও মাধ্যমিক স্তরে আড়াই হাজার টাকা। নবান্ন সভাঘরে আয়োজিত বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দফতরের আধিকারিকরা। বৈঠক সফল বলে সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষক সমস্যা মেটাতে ইন্টার্নশিপ শুরু করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ইন্টার্নশিপের পরে সার্টিফিকেট পাওয়া যাবে। পারফর্মেন্সের ভিত্তিতে পরবর্তীতে চাকরি পেতে সুবিধা হবে বলে আশ্বাস দেন মমতা। এমনিতে বহু যুবকযুবতী টেট ও এসএসসি দিয়ে পাশ করার পরেও চাকরি পাননি। তাঁদের অগ্রাধিকার না দিয়ে, সদ্য পাশ করা ছেলেমেয়েদের দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সন্দীহান অনেকেই।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 week ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

2 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

2 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

2 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

2 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

2 weeks ago