Categories: Breaking NewsFlash

ব্রিগেডের সমাবেশে বিজেপি বিরোধী রথী-মহারথীরা

জামিতুল ইসলাম, কোলকাতা:

লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোটে কারা থাকবেন? তার উত্তর মিলবে ব্রিগেড থেকেই। আর লোকসভা নির্বাচনের সুরটি ১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকেই বেঁধে দেবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন রাজ্য থেকে বেশ কয়েকটি দলের নেতারা সেদিন ব্রিগেডের মঞ্চে উপস্থিত থাকবেন। মঞ্চে বিজেপি বিরোধী দলগুলিকে থাকার জন্য অনুরোধ জানিয়ে ছিলেন তৃণমূলনেত্রী। সেই মতো দেশজুড়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করার মন্ত্রটি সেদিন ব্রিগেডের মঞ্চ থেকেই দেবেন তৃণমূলনেত্রী। কিন্তু কে কে থাকছেন সেই তালিকায়? এখনও পর্যন্ত যাঁদের নাম জানা গিয়েছে, তাঁরা হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী, জনতা দল এসের প্রধান এইচ ডি দেবগৌড়া, ডিএমকে-র সভাপতি এম কে স্তালিন, সপা প্রধান অখিলেশ যাদব, অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, আরজেডি নেতা তেজস্বী যাদব। সঙ্গে থাকছেন অরুণ শৌরি, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহার মতো বেশ কয়েকজন বিক্ষুব্ধ বিজেপি নেতা। ভিভিআইপিরা থাকবেন সভা। তাই বাড়তি সতর্ক প্রশাসন। সমাবেশ নিয়ে মঙ্গলবার নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সাংসদ, রাজ্যের মন্ত্রী থেকে কলকাতার পুলিস কমিশনার। অতিথিদের কেউ বর্তমানে মুখ্যমন্ত্রী, কেউ প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁদের প্রোটোকল, আপ্যায়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বৈঠক শেষে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন কোন নেতারা ব্রিগেডে আসছেন।
ধর্মতলায় মঞ্চের কাজ চলছে জোরকদমে। এবার ৫ টি মঞ্চ থাকছে। মূল মঞ্চটি ১০০ ফুট লম্বা এবং ৪৫ ফুট চওড়া হবে। এর উচ্চতা থাকবে ১২ ফুট। মূল মঞ্চের ডান এবং বাঁ দুদিকেই দুটি করে মঞ্চ থাকবে। মূল মঞ্চে বিভিন্ন রাজ্য থেকে আসা বিশিষ্ট অতিথিরা থাকবেন। এছাড়া পাশের চারটি মঞ্চে তৃণমূলের কাউন্সিলর, বিধায়ক এবং সাংসদরাও থাকবেন। জেলা সভাপতিদের বসার জন্যও এবারের থাকছে বিশেষ ব্যবস্থা। থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থাও। সম্পূর্ণ মঞ্চটি লোহার কাঠামো দিয়ে তৈরি করা হচ্ছে। এত বড় কর্মযজ্ঞের তদারকি করছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের প্রস্তুতি মঞ্চের সব খবর রাখছেন। মঙ্গলবার নবান্নের বৈঠকের পর ব্রিগেডের প্রস্তুতি দেখতে যান সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতা, সাংসদ ও মন্ত্রীরা।
এবারের ব্রিগেড থেকেই বিজেপি বিরোধী জোটের ডাক দেবেন তৃণমূলনেত্রী। এই জোটে কারা থাকবেন তাঁর আভাস মিলবে ব্রিগেড থেকেই। তাই ব্রিগেডের দিকে তাকিয়ে রাজ্য তথা দেশ, মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

13 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

5 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

5 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

5 days ago