
নিজেস্ব প্রতিনিধি,বঙ্গনিউজ ডেস্ক:
ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বহু ভোটে হেরে গেলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে আসার সিদ্ধান্ত এর ফলে জোর ধাক্কা খেল। এরপর থেরেসা মেতে পার্লামেন্ট অনাস্থা ভোটের মুখোমুখি হতে হবে। ইইউ থেকে বেরিয়ে আসা নিয়ে মে-র প্রস্তাব ৪৩২-২০২ ভোট পরাস্ত হয়েছে। সাম্প্রতিক ইতিহাসে এত ব্যবধানে কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী হারেননি। মে-র নিজের দল কনসার্ভেটিভ পার্টিরও ১০০ জন সাংসদ তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছেন। বিরোধী নেতা জেরেমি করবিন জানিয়েছেন, বুধবারই তিনি অনাস্থা প্রস্তাব পেশ করবেন। ১৯৭৩ সালে ২৮ সদস্যের ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দিয়েছিল ব্রিটেন। আগামি দুমাসের মধ্যে ২৯ মার্চ ব্রিটেনের ইউনিয়ন থেকে বেরিয়া আসার কথা। তার ঠিক আগেই তা নিয়ে চূড়ান্ত সংশয় দেখা দিল। যারা বেরিয়ে আসার বিপক্ষে, তাদের যুক্তি এর ফলে দেশের বাণিজ্য মার খাবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…