শিক্ষকরা কেন পাবেন না CAS সুবিধা? মামলা গড়াল হাইকোর্টে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- সিএসএস অর্থাৎ কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম নিয়ে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের করা মামলায় সোমবার আদালতকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ করার আবেদন জানিয়েছেন সংগঠনের আইনজীবী৷

এদিনের শুনানিতে সংগঠনের আইনজীবী আদালতকে জানান, সরকারি কর্মীদের জন্য সিএএস সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা ০১-০১-২০২০ থেকে কার্যকর হবে৷ তার আগেই যেন বিজিটিএর কর্মীদের দাবি মেনে তাদেরকেও এই স্কিমের আওতায় আনা হয়৷ এপ্রসঙ্গে তিনি সুপ্রিম কোর্টের দেওয়া বিভিন্ন রায়ের কথাও উল্লেখ করেন৷ আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত৷

এই মামলার আগের দিনের শুনানিতে আদালত স্পষ্টতই জানিয়েছিল যে সরকার পোষিত শিক্ষকরা সরকারি কর্মচারী নন, তাই তারা সিএএস-এর আওতায় পড়ছেননা৷ হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে হলফনামা জমা করেছিলেন বিজিটি-এর আইনজীবী৷

রাজ্য সরকারি কর্মচারী এবং রাজ্য সরকারি স্কুলের শিক্ষকরা সিএএস স্কিম-এর আওতায় পড়েন৷ এর মাধ্যমে একজন সরকারী কর্মচারী তার চাকরী জীবনে ৮,১৬ এবং ২৫ বছর পূর্ণ করলে একটা করে ইনক্রিমেন্ট এবং একটা করে প্রোমোশন বা গ্রেড পে হাইক পেয়ে থাকেন৷ কিন্তু সরকার পোষিত এবং সাহায্য প্রাপ্ত স্কুলের শিক্ষকরা চাকরি জীবনে ১০এবং ২০ বছর পূর্ণ করলে শুধু মাত্র একটা ইনক্রিমেন্ট পেয়ে থাকেন এবং আন্ডার গ্রাজুয়েট শিক্ষকরা ১৮ বছর নিজের চাকরি জীবন পূর্ণ করলে ক্যাশ বেনিফিট পান৷ কিন্ত এই স্কিম থেকে বঞ্চিত সরকার পোষিত বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা৷ এনিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে বৃহত্তর টিচার্স অ্যাসোসিয়েশন৷

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

21 hours ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

1 day ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

7 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 week ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

1 week ago