
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- ডিজিটাল ভারত গড়ার লক্ষ্যে এবার বদলে যাচ্ছে নাগরিক পরিচয় পত্র৷ আদিকালের পুরনো সেই ভোটার সচিত্র ভোটার পরিচয় পত্র এবার রঙিন হচ্ছে৷ বসানো হবে যুক্ত হবে নিত্যনতুন ফিচার৷ সম্প্রতি একথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন৷ ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ের কাজ কর্ণাটকেশুরু হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, প্লাস্টিক দিয়ে তৈরি এই এপিক কার্ড মাল্টিলেয়ার থাকবে৷ থাকবে নির্বাচন কমিশনের হলোগ্রাম৷ সঙ্গে পৃথক পৃথক ভোটার কার্ডের সঙ্গে যুক্ত থাকবে সংশ্লিষ্ট পরিচয় পত্রের বারকোড৷ তাতে ভোটারের যাবতীয় তথ্য যুক্ত থাকবে৷
ওই বারকোড স্ক্যান করলেই ভোটারের ঠিকুজি-কুষ্ঠি জানা যাবে এক মিনিটের মধ্যেই৷ এই বিশেষ ধরনের ভোটার কার্ডের জন্য আবেদনের ১৫ দিনের মধ্যেই ভোটারদের হাতে পৌঁছে দেওয়া লক্ষ্যমাত্রা নিয়েছে নির্বাচন কমিশন৷
জানা গিয়েছে, এই কার্ড তৈরির খরচ হয়ে ৩০ টাকা৷ ওই খরচ আরও কতটা কমানো যায়, তা নিয়ে শুরু হয়েছে দরাদরি৷ জানিয়েছেন কর্ণাটকের নির্বাচন আধিকারিক সঞ্জীব কুমার৷ সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, যাঁদের কাছে পুরনো ভোটার কার্ড রয়েছে তাঁরা নয়া এই কার্ডের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনের ১৫ দিনের মধ্যে নতুন কার্ড পৌঁছে দেওয়া হবে বাড়িতে৷ তবে, এটা যে বাধ্যতামূলক হচ্ছে, তা নিয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…