
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে যাত্রীদের মধ্যে৷ কখনও মেট্রো দেরিতে চলাচল, কখনও আবার দুর্ঘটনা৷ নিত্যদিনের সমস্যা লেগেই রয়েছে পাতালপথে৷ প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা৷ যাত্রীদের তরফে মেট্রো স্বাচ্ছন্দ নিয়ে প্রশ্ন তোলা হলেও এবার ছয় বছর পর টিকিটের দাম বাড়তে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷
শেষবার ২০১৩ সালে বাড়ানো হয় মেট্রোরেলের ভাড়া৷ প্রথম পর্যায়ে ৫ কিলোমিটার পর্যন্ত ভাড়া ছিল ৫ টাকা৷ এখন থেকে দু’কিলোমিটার পথের জন্য দিতে হবে পাঁচ টাকা৷ প্রথম পর্যায়ে দু’কিলোমিটার পর্যন্ত ভাড়া হয়ে দাঁড়িয়েছে ৫ টাকা৷ প্রথম পর্যায়ের কিলোমিটার কমিয়ে ২ কিমির জন্য ৫ টাকা করা হয়েছে৷
জানা গিয়েছে, নতুন পরিবর্তিত ভাড়া বলছে, শূন্য থেকে ২ কিলোমিটার পর্যন্ত ৫ টাকা ভাড়া দিতে হবে৷ ২ থেকে ৫ কিলোমিটারের জন্য ১০ টাকা গুনতে হবে৷ ৫ থেকে ১০ কিলোমিটারের জন্য নতুন ভাড়া দাঁড়িয়েছে ১৫ টাকা৷ ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত ভাড়া দিতে হবে ২০ টাকা৷ ২০ কিলোমিটারের বেশি হলে ভাড়া দিতে হবে ২৫ টাকা৷ আগামী ৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে নয়া এই ভাড়া৷ শেষবার ভাড়া বেড়েছিল ২০১৩ সালে৷ সরাসরি ভাড়ার কাঠামো না বাড়লেও কিলোমিটার কমিয়ে এনে ঘুরপথে ভাড়া বৃদ্ধি করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…