রাজ্য ভাগের দাবি নিয়ে সরব রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

জেএনএফ ওয়েব ডেস্ক ঃ- জলপাইগুড়ি বিজেপি শহিদ সম্মান যাত্রার কর্মসূচি থেকে আবারও উত্তরবঙ্গ আলাদা রাজ্যে পক্ষে দাবি উঠল। সাধারণ মানুষের দাবি সংখ্যালঘু উন্নয়নের কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তুলে ধরছেন বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শনিবার জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠকে রাজ্য ভাগের কথা উঠল। এদিনের বৈঠকে মন্ত্রী জন বার্লা, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, জেলা সভাপতি বাপী গোস্বামী উপস্থিত ছিলেন। বিজেপি দাবি, রাজ্য জুড়ে আর্শীবাদ যাত্রার পাশাপাশি শহিদ যাত্রা হচ্ছে। রাজ্যে ১৮৫ বিজেপি কর্মী তৃণমূলের দুষ্কৃতীদের আক্রমণে নিহত হয়েছে। মৃতদের শ্রদ্ধা ও সম্মান  জানানোর পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ানো হচ্ছে। অন্যদিকে ১৮ জন সাংসদ পশ্চিমবঙ্গ থেকে জয়ী হয়ে কেন্দ্রের গিয়েছে। তাদের মধ্যে তিনজনকে মন্ত্রীত্বতে স্থান পেয়েছেন। এই কারণে আশীর্বাদ যাত্রা করা হচ্ছে। অল্প সংখ্যক কর্মীদের নিয়ে চলছে এই কর্মসূচি। এরপরেও রাজ্যের তৃণমূল সরকার পুলিশকে নিয়ে বিজেপি কর্মসূচি বাধা দিচ্ছে আমাদের কর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে জানালেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, দুয়ারে সরকারের ভিড় হচ্ছে সেই দিকে খেয়াল নেই রাজ্য সরকারের। আমাদের কর্মসূচি হলেই কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছর হয়েছে কিন্তু উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নেই, শিক্ষা নেই, কর্মসংস্থান নেই। সব কিছুই জন্য রাইরে যেতে হয়। এই কারণে সাধারণ মানুষের দাবি তুলে ধরে আলাদা রাজ্যের দাবি তুলেছেন জন। তবে দলের এই বিষয়ে কোন অবস্থান নেই বলে জানালেন দিলিপ।
      জলপাইগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী ও রাজ্য সভাপতি  ময়নাগুড়ি রাজনৈতিক কর্মসূচির উদ্দেশ্য সামিল হতে রওনা দিয়েছেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago