এবার রাখিতেও মমতা ও মোদি একে অপরকে টেক্কা !

জেএনএফ ওয়েব ডেস্ক :-রাখি বন্ধন আর সেই রাখি বন্ধন উপলক্ষে মানুষের সব ভেদাভেদ ভুলে মেল বন্ধনে আবদ্ধ হতে একে অপরকে রাখি পরিয়ে বিশেষভাবে দিনটিকে উদযাপন করা হয়। কিন্তু এ বছর বাজারে এসে গেলো এক নতুনত্ব রাখি, যা কেনার জন্য ক্রেতাদের মধ্যে আগ্রহ যথেষ্টই। ব্যবসায়ীরা জানান গতবছর লকডাউন এর কারণে বেচাকিনা একপ্রকার বন্ধ ছিল বলেই বলা চলে। এবছর রাখি কেনার ক্ষেত্রে ক্রেতাদের উৎসাহ চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রী সমালোচনায় কেউ এক পা পিছিয়ে নেই। আর এই রাখি বন্ধন কে ঘিরে বাজারে একে অপরকে টেক্কা নিচ্ছে দুজনেই , নদীয়ার বিভিন্ন প্রান্তের রাখির দোকানগুলিতে ক্রেতাদের ভিড় থাকলেও অনেকেই হাতিয়ে খুঁজে বেড়াচ্ছেন মোদি এবং মমতার ছবি দেওয়া রাখি। বিক্রেতারা জানান, নব যৌবনের ছেলেমেয়েরা অন্যান্য রাখি কিনলেও দলীয়ভাবে যে যাকে সমর্থন করে তারাই এই রাখি কিনছেন বেশি। একাংশ বিক্রেতারা জানান, মমতার ছবি দেওয়া রাখি দিয়ে উঠতে পারছিনা। অপর একাংশ বিক্রেতারা জানান, মোদির ছবি দেওয়া রাখি বেশি বিক্রি। স্বভাবতই আগামীকাল রাখি বন্ধন, আর এই রাখীবন্ধন উপলক্ষেই দুই হেভিওয়েট এর রাখি বাজারে আশায় ব্যবসার ক্ষেত্রে লাভজনক বিষয় নিয়ে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস মিলছে তাদের। রাজনীতিতে যাই হোক না কেন যে যার দলের প্রতি ভালোবাসা তা রাখি কেনার মধ্যে দিয়েই 2024 এর নির্বাচনের একপ্রকার সমীকরণ বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago