দুয়ারে সরকারে স্বাস্থ্য বিধি শিকেয় !

জেএনএফ ওয়েব ডেস্ক ;এ যেন দুয়ারে ভিড়। স্বাস্থ্যবিধি শিকেয় উঠলো দুয়ারে সরকারের ক্যাম্পে। শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া অঞ্চল অন্তর্গত পান্ডাপাড়া কালিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ছিল দুয়ারে সরকার। এদিন প্রথম পর্যায়ে দুয়ারের সরকার চলছিল। কিন্তু একে ঘিরেই স্বাস্থ্যবিধি ভাঙার চিত্র সর্বত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। দুয়ারে সরকারের বিভিন্ন প্রকল্পের ফরম ফিলাপ করতে আসা অনেকেই জানালেন কোনভাবেই ভিড় এড়ানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে তারা এভাবে লাইনে দাঁড়িয়েছেন। স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না বলে অভিযোগ তাদের। পুলিশ প্রশাসন ও সেভাবে নজরে আসেনি বলে অভিযোগ করেন তারা। ভিড় এতটাই ছিল যে হলদিবাড়ি জলপাইগুড়ি রাস্তায় যানজটের সৃষ্টি হয়। গোটা কয়েক সিভিক  কর্মীকে যানজট মোকাবিলায় বেগ পেতে হয়। এ বিষয়ে খরিয়া অঞ্চলের উপপ্রধান সুভাষ চন্দ বলেন, এত সংখ্যক মানুষ একদিনে উপস্থিত হবেন তা আমরা বুঝতে পারিনি। উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আগামী দিনে যদি বুথ ওয়াইজ এ ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় তার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago