
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ময়ূরের ডিম ফুটে বাচ্চা হল একসঙ্গে পাঁচটি! ঝাড়গ্রামের জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের ইতিহাসে এই প্রথম! লকডাউনে এমনই নানা সুখবর এসেছে পার্কের মধ্যে। যা কিনা পার্কের পশু-পাখিদের বংশবিস্তারের ক্ষেত্রে উপযুক্তস্থল হয়ে উঠেছে। চারিদিকে শাল গাছ ঘেরা পার্কই পশু-পাখিদের কাছে চেনা জঙ্গল হয়ে উঠেছে। যার জেরেই লকডাউনে নিস্তব্ধ পার্কের একের পর এক প্রজনন হয়েছে। চারটি বড় ময়ূর এনক্লোজারে থাকলেও কোনদিন ডিম ফুটে বাচ্চা হয়নি। ময়ূরের এই প্রথমবার ডিম ফুটে বাচ্চা হল এনক্লোজারে। তাও আবার একসঙ্গে পাঁচটি ডিমের মধ্যে পাঁচটিতেই বাচ্চা হয়েছে। আর সেই বাচ্চা এখন ঘাসের মধ্যে ঘুরছে ময়ূর-ময়ূরীর সঙ্গে।
কালিজ ফ্রিজ্যান্টের ৮টি বাচ্চা হয়েছে। এমু পাখির একটি বাচ্চা হয়েছে। নীল গাই ও হরিণ সহ নানা প্রাণীর বংশবিস্তার লাভ করেছে লকডাউনে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…