ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করল জেলা পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাসপাতাল চত্বরে চিকিৎসক নিগ্রহের ঘটনায় বুধবার থেকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করল ঝাড়গ্রাম জেলা পুলিশ। তিন অফিসার সহ ৫০ জন পুলিশ-সিভিক কর্মী মোতায়ন করা হয়েছে হাসপাতালের নিরাপত্তার জন্য। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল ও করোনা হাসপাতালে এই নিরাপত্তা থাকবে। এদিন দুপুরে হাসপাতালে আসেন ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্যসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার। সেখানে পুলিশ কর্মীদের হাসপাতালের নিরাপত্তা বিষয়ক কি কি করণীয় রয়েছে তা বুঝিয়ে দেন পুলিশ আধিকারিকরা। কয়েক সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে ঝাড়গ্রাম শহরের উত্তর বামদা এলাকার যুবক সত্যনারায়ন দাসের মৃত্যুকে ঘিরে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছিল হাসপাতাল চত্বর। চিকিৎসককে মারধর ও রাজ্য সড়ক অবরোধ করেছিলেন মৃতের পরিজন ও স্থানীয় বাসিন্দারা। চিকিৎসককে চড় মারার ঘটনায় হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার সহ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হাসপাতালের বর্হিবিভাগের সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে ধর্ণায় বসে হাসপাতালের পরিকাঠামো সহ নিরাপত্তার দাবি তুলেছিলেন। তারপরই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, হাসপাতালের সুপার সহ ঝাড়গ্রাম জেলার পুলিশ আধিকারিকরা হাসপাতাল চত্বরের নিরাপত্তা নিয়ে মিটিং করেন। জানা গিয়েছে, রোটেশন অনুযায়ী এক জন পুলিশ অফিসারের নেতৃত্বে মোট ১৫ জন পুলিশ কর্মী মোতায়ন থাকবে। 

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago