প্রকাশ্যে এল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের চিতাবাঘের জোড়া শাবক!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রকাশ্যে এল জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কের চিতাবাঘের জোড়া শাবক! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই ঝাড়গ্রামের পার্কে উত্তরবঙ্গের খয়েরবাড়ি পুনর্বাসন কেন্দ্র থেকে ২০১৭ সালে পুরুষ চিতাবাঘ সোহেল এবং ২০১৯ সালে স্ত্রী চিতাবাঘ হর্ষিণীকে নিয়ে আসা হয়। তারপর এ বছর শুরুতেই সুখবর আসে পার্কে। ১৪ এপ্রিল পার্কের এনক্লোজারে শাবকের জন্ম দেয় হর্ষিণী। তখন বাঁচানো যায়নি শাবককে। তাই এবারে বাড়তি সতর্কতা নিয়েছিল পার্কের আধিকারিক থেকে কর্মীরা। ওই ঘটনার পর এনক্লোজারের মধ্যে লাগানো হয়েছিল দুটি সিসিটিভি ক্যামেরা। আগাছাও কেটে পরিস্কার করে দেওয়া হয়। তারপর রাখা হয় কড়া নজরদারি। গত ২ সেপ্টেম্বর হর্ষিণী বিকেল চারটের পর দুটি পুরুষ শাবকের জন্ম দেয়। এখনও সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে দুই শাবকের উপরে। হর্ষিণী নিজেই শাবকদের দুধ খাওয়াচ্ছে। পার্কের কর্মী থেকে চিকিৎসকরা সব সময় নজরদারি রেখেছে শাবক দুটির উপরে। পার্ক কর্তৃপক্ষ ছবি প্রকাশ্যে আনায় কার্যত খুশির খবর জঙ্গলমহল জুওলজিক্যাল পার্কে!

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago