মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ঝাড়গ্রাম জেলায় চালু হল বাংলা সহায়তা কেন্দ্র


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ঝাড়গ্রাম জেলায় চালু হল বাংলা সহায়তা কেন্দ্র। ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়ে, জেলার মোট ৮টি ব্লকে ছাড়াও বেশ কিছু স্বাস্থ্যকেন্দ্র ও গ্রামীণ লাইব্রেরিতে এদের নিয়োগ করা হয়েছে। বাংলা সহায়তা কেন্দ্রে সরকারি নানান সুযোগ সুবিধা যেমন জানতে পারবেন তেমনি সরকারি অনলাইনে নানা কাজকর্ম সাধারণ মানুষ এসে করতে পারবেন। যেমন- পড়ুয়াদের সমস্ত ধরনের স্কলারশিপ থেকে শুরু করে সরকারি বিভিন্ন অনলাইন পোর্টাল গুলিতে কিভাবে ফর্ম ফিলাপ এবং শ্রমিকদের সামাজিক যোজনার বিভিন্ন কাজ এখানে এসে বুঝতে পারবেন। গত পরশুদিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলা সহায়তা কেন্দ্র গুলি চালু করা জন্য দ্রুততার সঙ্গে নির্দেশ দিয়েছিলেন। সারা রাজ্যে ২৮০০ মত বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Recent Posts

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

17 hours ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

17 hours ago

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

4 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

5 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

6 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

6 days ago