
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে ঝাড়গ্রাম জেলায়। যার জেরে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন নদীতেও জল বেড়েছে। এমনকি নিচু এলাকায় বসবাস করা মানুষজনের বাড়িতে জল ঢুকে যাচ্ছে। বেশির ভাগ মাটির দেওয়ালের বাড়ি হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। জামবনি ব্লকের চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের টুলিবড় গ্রামে মঙ্গলবার রাতে বেশ কয়েকজন মানুষের মাটির বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়ে। সমস্যায় পড়ে তাঁরা ডাকেন যুবশক্তির ‘যুবযোদ্ধা’ হিমাংশু দত্তকে। হিমাংশু দত্ত ওই এলাকায় ফিল্ড মেম্বার হিসেবে দায়িত্বে রয়েছেন। খবর পেয়েই রাতেই প্রতিবেশিদের বাড়িতে গিয়ে কয়েকজন যুবকদের নিয়ে গিয়ে বাড়ির জল বের করে দেন। পাশাপাশি তাঁদের হাতে ত্রিপল ও শুকনো খাবারের ব্যবস্থা করেন ‘যুবযোদ্ধা’ হিমাংশু দত্ত।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…