মানবিকতা নজির !

নিজের ঘরে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমতাবস্থায় ভাগ্নির চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।মাস খানেক আগে ভাগ্নির পা সামান্য কেটে যায়। সেই কেটে যাওয়া স্থানটি বিশাল ক্ষতের সৃষ্টি হয়। স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে গেলে চিকিৎসকেরা স্থানান্তর করে দেন। এরপর অর্থের অভাবে বাড়িতেই ফেলে রাখে ভাগ্নিকে। ধীরে ধীরে পায়ের ক্ষত বৃদ্ধি পেতে থাকে। পা টি একপ্রকার চলে যেতে বসে।এমনি হৃদয় বিদারক ঘটনা দেখা গেলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের পাঁচ নম্বর লাইনে। সেখানকার বাসিন্দা শংকর ওঁরাও নামে এক দিনমজুরের ভাগ্নি রেশমা ওরাও। অসুস্থ ভাগ্নিকে নিয়ে বিপাকে পড়েছেন তিনি। পরিবার সূত্র খবর, ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানের বাসিন্দা রেশমা ওঁরাও অসুস্থ হবার পর থেকে সে মামা বাড়িতে রয়েছে। সপ্তম শ্রেণীতে পাঠরত রেশমা ওঁরাও জন্মের পর স্বাভাবিক শিশুর মতো চলাফেরা করছিল। তারপর হটাৎই সব পাল্টে যায়। পা অকেজো হয়ে পড়ে। চলা ফেরার শক্তি হারিয়ে যায়। এখন সবসময় বিছানায় শুয়ে কাতরাতে থাকে। বাঁচতে চায় সে, আবার আগের মতো হাঁটতে চায় সে। তার এই অবস্থার খবর পেয়ে মহম্মদ আক্রাম ও শাজাহান তালুকদার নামে দুই সমাজ কর্মী নিজস্ব উদ্যোগে রেশমার চিকিৎসা শুরু করেন। জানা গিয়েছে, বর্তমানে তারাই প্রতিদিন রেশমার পায়ের চিকিৎসা করে যাচ্ছেন। দুই জন গত একমাস ধরে বিভিন্ন এলাকা থেকে সাহায্য তুলে ওই ছোট মেয়েটির চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তারা। রেশমা ওঁরাও এর মামা শংকর ওঁরাও বলেন, “আমার ভাগ্নি জটিল রোগে আক্রান্ত। বিছানায় শয্যাশায়ী। বহু ডাক্তার দেখিয়েছি। ডাক্তার বাইরে নিয়ে যেতে বলেছে।আমার আর্থিক অবস্থা শোচনীয়। সেই আর্থিক সামর্থ্য আমাদের নেই। রেশমা ওঁরাও-এর সু-চিকিৎসার জন্য সমাজের সহৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।” সমাজসেবী মহম্মদ আক্রাম বলেন, দীর্ঘদিন পায়ের ক্ষত স্থানটি ড্রেসিং করার পর অনেকটা সুস্থ হয়েছে সে। তবে প্রতিদিন রেশমার পায়ের ক্ষত ড্রেসিং করতে ও পুষ্টিকর খাবার খেতে বহু অর্থের প্রয়োজন। রেশমাকে সুষ্ঠ করে তুলতে সকলের কাছে তিনিও সাহায্যের আবেদন জানিয়েছেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

24 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago