
ডাম্পিং গ্রাউন্ড না থাকায় দূষণ ছড়াচ্ছে এলাকায়। ঘটনাটি ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার সংলগ্ন সুভাষপল্লী এলাকায়। নেই ডাম্পিং গ্রাউন্ড, নোংরা আবর্জনা ফেলার হচ্ছে নদীর বাঁধে।স্বাভাবিকভাবে দূষিত হয়ে উঠছে এলাকা। আবর্জনার স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। ফলে নরককুন্ডে পরিণত হয়েছে ফালাকাটা ব্লকের জটেশ্বরের বাজার সংলগ্ন সুভাষপল্লী এলাকা। স্থানীয়দের অভিযোগ, জটেশ্বরের বাজারের বিভিন্ন এলাকার নোংরা আবর্জনা দীর্ঘদিন থেকে ওই বাঁধের ধারে ফেলা হচ্ছে। এর ফলে জমে উঠেছে আবর্জনা স্তুপ। সেখান থেকে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এলাকায়।বারংবার পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছেনা বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে এভাবে যত্রতত্র আবর্জনার স্তূপ জমে থাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, ডাম্পিং গ্রাউন্ড তৈরি না হওয়ায় একদিকে নোংরা জমা আবর্জনার দুর্গন্ধে বসবাস করা মুশকিল হয়ে পড়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…