Categories: Uncategorized

বে-আইনিভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করতে অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন

মনিরুল হক, কোচবিহারঃ বে-আইনিভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করতে অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন। এদিন ভূমি ও ভূমি সংস্কার, আবগারি দফতর এবং পুলিশের মিলিত প্রয়াসে এই উচ্ছেদ অভিযান চলে।
জানা যায়, সোমবার বেলা ১২ টা নাগাত কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী, আবগারি দফতর এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের যৌথ প্রয়াসে এই অভিযান চলে। কোচবিহার ১ নং ব্লকের চান্দামারি এলাকা থেকে শুরু করে বিস্তীর্ণ এলাকায় বে-আইনিভাবে চাষ করা গাঁজা গাছ নষ্ট করা হয়।
এদিন কোচবিহার জেলা পুলিশ সূত্রে জানা যায়, গাঁজা চাষ, রপ্তানি কোচবিহারের অনেক আগের থেকেই হয়ে আসছে। এটা আটকাতে এবং বন্ধ করতেই এই অভিযান। আজ থেকে আগামী প্রায় ২ মাস অব্দি কোচবিহার জেলার যে সকল এলাকায় ওই গাঁজা চাষ হয় সে সব জায়গায় এই গাঁজা গাছ নষ্ট করতে অভিযানে নামবে পুলিশ। পাশাপাশি জমির প্রকৃত মালিকদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করবে পুলিশ।
এদিন এই প্রসঙ্গে কোচবিহার পুলিশ সুপার সুমিত কুমার বলেন, পুজোর পর থেকে গাঁজা চাষের মরশুম শুরু হয়। এই সময় সকল গাঁজা চাষিরা তারা এই গাঁজা গাছ লাগানো শুরু করেন। তাই এই সময় এই অভিযান। যে সকল এলাকায় এই গাঁজা চাষ হয় সব জায়গায় এই অভিযান চলবে জমির মালিকদেরকেও খুজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি। আজ থেকে এই অভিযান শুরু হল এই অভিযান আগামী আরও ২ মাস ধরে চলবে বলে জানান তিনি।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago