মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে বাইক দুর্ঘটনায় মৃত্যু মাধ্যমিক পরীক্ষার্থীর, উঠছে নানা প্রশ্ন?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্কঃ মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে পরীক্ষা দিয়ে বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে ইটবোঝাই লরির চাকায় পিষ্ট মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। নাবালক বাইক চালকের মৃত্যুর উঠছে একাধিক প্রশ্ন? বুধবার বিকালে জামবনী থানার লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের রাঙামাটিয়া গ্রামের রাস্তায় ঘটনাটি ঘটেছে। মৃত ছাত্রের নাম, বিবেকানন্দ মাহাত (১৬)। বিবেকানন্দর বাড়ি জামবনী থানার চাঁদুয়া গ্রামে। সে বারুনশোল বেনারসিলাল হাইস্কুলের ছাত্র। তার পরীক্ষার আসন পড়েছিল গিধনি এলোকেশি হাইস্কুলে। এদিন জীবন বিজ্ঞান পরীক্ষা শেষে বাইক চালিয়ে একা বাড়ি ফিরছিল বিবেকানন্দ। কিন্তু তার মাথায় হেলমেট ছিল না। ওই সময় একটি ইটবোঝাই লরি আমতলিয়ার দিক থেকে আসছিল।

রাঙামাটির এলাকায় লরি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বিবেকনন্দ বাইক নিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিস জানিয়েছে, ১৬ বছর বয়সী ওই পরীক্ষার্থীর লাইসেন্স নেই ও হেলমেট ছিল না। শুধু বিবেকানন্দ নয়, জেলাজুড়ে দেখা গিয়েছে বাইক চালিয়ে নাবালক মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে এসেছে। কোন বাইকে আবার দুজন থেকে তিনজন চেপেছিল।এমনকি বাইকের স্পীড ছিল চোখে পড়ার মতো। পরীক্ষা শেষে বাইকের স্পীডের মাত্রা ছিল বেশি। কারোর মাথায় হেলমেট ছিল না। নাবালক পরীক্ষার্থীরা কেন বাইক চালিয়ে আসবে তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক মহল। এক শিক্ষক জানান, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের মাথায় চিন্তা থাকে। এইসময় নাবালক পড়ুয়াদের হাতে কেন বাইক তুলে দিচ্ছেন। এক্ষেত্রে পুলিস-প্রশাসনের পদক্ষেপ নেওয়া উচিত। আবার পরীক্ষা শেষে অধিকাংশ বাসের মাথায় প্রায় ২০ -৩০ জন পড়ুয়ারা নকল করা কাগজ ছিঁড়ে ফেলতে ফেলতে বাড়ি গিয়েছে। মার্চ মাসেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এই ঘটনার পর পুলিস-প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন শিক্ষক মহল।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago