
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ শিক্ষিকা! স্কুলে ক্লাস নিলেন পড়ুয়াদের, শেখালেন উচ্চারণও। এহেন ভূমিকায় দেখে আপ্লুত খুদে পড়ুয়ারা। বৃহস্পতিবার সকালে শিক্ষিকা রূপে দেখা গেল দুটি স্কুলে ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ-কে। ঝাড়গ্রাম শহরের সরকারি ইংরেজি মাধ্যম ননীবালা প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে তৃতীয় শ্রেণিতে ইংরেজি ক্লাস নেন এবং পড়া ধরেন। খুদে পড়ুয়াদের বাচ্চাদের রিডিং পড়তে বলেন। পড়ার সময় পড়ুয়াদের উচ্চারণের সময় কিছু ভুল ত্রুটি ধরে শুধরে দেন।
উচ্চারণ কেমন ভাবে করতে হবে এবং ভালো হাতের লেখা করার নিয়ম কানুনও শিখিয়ে দেন জেলাশাসক। তারপর শহরের বেনাগেড়িয়া ইংরেজি মাধ্যম প্রাথমিক বিদ্যালয়েও যান জেলাশাসক। কেন স্কুলে গেলেন তিনি ? ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ বলেন,‘গত বছর জেলার বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের বিট্রিশ কাউন্সিল থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল ইংরেজি পড়ানোর জন্য। সেখানে পড়ুয়ারা এখন কেমন ইংরেজি শিখছে তা দেখতে স্কুলে গিয়েছিলাম।’ তাঁর সঙ্গে স্কুলে পরিদর্শনে গিয়েছিলেন জেলার ডিআই(প্রাথমিক) শুভাশিস মিত্র, জেলা শিক্ষা আধিকারিক শুভব্রত মণ্ডল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…