
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আমার পরিবার সুরক্ষিত পরিবার। সেই উদ্দেশে সকলকে সচেতনতার বার্তা দিতেই রাজ্যের মধ্যে প্রথম ঝাড়গ্রাম জেলায় উপভোক্তাদের বাড়িতে লাগানো হচ্ছে সামাজিক সুরক্ষার সাইনবোর্ড।
যা দেখেই সহজেই যে কেউ চিনতে পারবেন বাড়িটি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষার আওতায় রয়েছে বলে। সোমবার সন্ধ্যায় বেলপাহাড়ির ব্লকের জোড়াম গ্রামে বাড়ি বাড়ি ঘুরে সামাজিক সুরক্ষা যোজনায় আওতায় আসা পরিবার গুলির বাড়ির দেওয়ালে সামাজিক সুরক্ষার সাইনবোর্ড লাগানো হয়। মূলত অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্য সরকারের এই স্কীমে আরো বেশি করে সকলকে নিয়ে আসার জন্য এহেন উদ্যোক্ত বলে জানিয়েছেন ঝাড়গ্রাম জেলার শ্রম দপ্তরের সহ-কমিশনার সৌম্যনীল সরকার। সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার ভারপ্রাপ্ত ডেপুটি লেবার কমিশনার(খড়গপুর) বিতান দে, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি রাহালা হাঁসদা প্রমুখ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…