Breaking
6 Jul 2026, Mon

ভাঙল পুরবোর্ড, বসবে প্রশাসক

এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব মিলিয়ে মোট ১৩ জন কাউন্সিলর ইস্তফা দিলেন। এবার পুরসভায় প্রশাসক নিয়োগ হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।
বিধানসভা ভোটে বিজেপি সরকার গঠনের পরই ঝাড়গ্রাম পুরসভায় নজর পড়ে। কিন্তু এই পুরসভায় বিজেপির একজনও কাউন্সিলর ছিলেন না। পুরসভায় ১৮ জন কাউন্সিলরের মধ্যে ১৭ জন তৃণমূলের এবং একজন সিপিআইয়ের ছিলেন। রাজ্যে ক্ষমতা বদলের পর পুরসভায় গরহাজির থাকতেন কাউন্সিলরা। গত ৪ জুন পুর বোর্ডের বৈঠক চলাকালীন পুরসভায় বিক্ষোভ হয়। এমনকি একাধিক কাউন্সিলরকে মারধর ও ডিম ছোঁড়া করা হয়। তারপর দফায় দফায় ১, ৭, ৮, ১১, ১২ ও ১৮ এই কাউন্সিলররা পদত্যাগ করেছেন। তারপর ২ জুলাই ৪, ১৫, ১৭ ও ২ নম্বর ওয়ার্ডের চারজন কাউন্সিলর পদত্যাগ করেন। সব মিলিয়ে দশজন কাউন্সিলর পদত্যাগ করেন। কিন্তু পুর বোর্ড ভাঙতে গেলে এক তৃতীয়াংশ কাউন্সিলেরর পদত্যাগ প্রয়োজন। যারফলে প্রয়োজন হয় ১৩ জনের পদত্যাগ। এদিকে জেলবন্দি রয়েছেন কাউন্সিলর নবু গোয়ালা। এবার তৃণমূলের দু’জন কাউন্সিলর ও একমাত্র বিরোধী কাউন্সিলর ছবি দাস ইস্তফা দিলেন। সিপিআইয়ের দাবি, চাপের মুখে পড়ে ইস্তফা দিয়েছেন ছবি দাস। এদিকে,গত বৃহস্পতিবার রাতেই পুরসভা গেরুয়া আলোয় সেজে উঠে। রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে মিষ্টি বিলি করেন লক্ষ্মীকান্ত। লক্ষ্মীকান্ত বলছেন, ‘‘পুরসভায় মানুষজন পরিষেবা পাচ্ছেন না। তাই মানুষজনকে পরিষেবা দিতে আমরা বদ্ধ পরিকর। প্রশাসক নিয়োগের মানুষজন পুর -পরিষেবা পাবেন।’’

Developed by