
আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। জেলা দলীয় কার্যালয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ এবং জেলা বিজেপির সভাপতি তুফান মাহাতো। জেলার আদিবাসী অধ্যুষিত এলাকাগুলির সার্বিক উন্নয়ন, পরিকাঠামো এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু বলেন, “নতুন সরকার গঠন হয়েছে। ঝাড়গ্রাম আদিবাসী অধ্যুষিত জেলা। এই জেলাকে কীভাবে উন্নয়নের কাজের মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, তা নিয়েই আলোচনা চলছে। কথা নয়, কাজের মাধ্যমেই উন্নয়ন করতে চাই।” রাজ্য সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে জেলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই মূল লক্ষ্য বলে বৈঠকে উঠে আসে।
মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…
এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…
আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…
আকাশ শীট: বুধবার ১ লা জুলাই বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিধান চন্দ্র রায় এর জন্মদিন।এই দিনটিতে সারা…
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া কলেজ ইউনিটের উদ্যোগে মানিকপাড়া কলেজে মহান চিকিৎসক ও শিক্ষাবিদ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস…