
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কেন্দ্রে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে দেশজুড়ে না হলেও পশ্চিমবঙ্গে ঘটা একাধিক আর্থিক কেলেঙ্কারি কাণ্ডের তদন্তে বেশ উদ্যোগী মোদী সরকরা। আর তার জেরেই সারদা, রোজভ্যালির সঙ্গে বেশ দ্রুততা পেয়েছে নারদা কেলেঙ্কারি। যার জেরে বুধবার দিল্লিতে সিবিআই-এর সদর দফতরে নারদা কেলেঙ্কারিতে ম্যাথু স্যামুয়েল ও তৃণমূলের সাংসদ কে ডি সিং-কে মুখোমুখি বসিয়ে জেরা করল সিবিআই।
সেই সূত্র ধরে এদিন আবারও সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করল সিবিআই। আগামী শনিবার অর্থাৎ ৩১ অগস্ট সল্টলেকের সিজিও কমপ্লেকসে শোভনকে হাজির হতে বলা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, ম্যাথু স্যামুয়েল ও তৃণমূলের সাংসদ কে ডি সিং-কে জিজ্ঞাসাবাদের সময়ে গোয়েন্দাদের হাতে উঠে এসেছে বেশ কিছু নতুন তথ্য।মঙ্গলবার সন্ধ্যায় সিবিআইয়ের দুই আধিকারিক শোভন চট্টোপাধ্যায়ের সার্দান অ্যাভিনিউয়ের বাড়িতে যান। তখনই তাঁকে নোটিস দিয়ে আসেন তাঁরা। বিজেপিতে যোগদানের পর এই প্রথম তাঁকে নোটিস পাঠাল সিবিআই। এর আগে নারদাকাণ্ডে ইডি তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে।
সম্প্রতি ম্যাথু স্যামুয়েলের গোপন ক্যামেরার সূত্রে ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। সেগুলি নিয়েই প্রশ্ন করা হতে পারে শোভন চট্টোপাধ্যায়কে।অন্যদিকে, নারদা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী সোমবার অর্থাৎ ২ সেপ্টেম্বর আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারকে হাজিরার নোটিস পাঠিলেছে সিবিআই।
বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের একটি দল, আরামবাগে সাংসদের বাড়িতে যান। সেখানে গিয়ে সাংসদের হাতে হাজিরা নোটিসও দেন। সূত্রের খবর, ওই নোটিসে সেপ্টেম্বর মাসের দু’তারিখ সকাল এগারোটায় কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তবে শোভনের তলবের বিষয়ে ভাবিত নন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, “সিবিআই এর আগেও অনেক নেতাকে ডেকে পাঠিয়েছে। সিবিআই ডেকে পাঠিয়েছে মানেই শোভন অপরাধী নন।”
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…