
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- আগামী ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্মদিন। আর এই জন্মদিনে বিদ্যাসাগরের জন্মস্থান পশ্চিম মেদিনীপুরের বীরসিংহ গ্রামে এই প্রথম আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই মুখ্যমন্ত্রী জেলা সফরের আগে বীরসিংহ গ্রামের সভাস্থল ঘুরে দেখলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল। এ ব্যাপারে ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিনকে সামনে রেখে এই গ্রামে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রথম তিনি এই গ্রামে আসছেন। আজ জেলাশাসক, শিক্ষা বিভাগের সম্পাদক ও অন্যান্য আধিকারিকরা এসেছেন অনুষ্ঠান নিয়ে মত বিনিময় করার জন্য। প্রাথমিক আলোচনা করা হয়েছে। তবে এখনও বাকি আছে। আর এই অনুষ্ঠানের সূচনা হবে ২৬ সেপ্টেম্বর ২০১৯ এবং সমাপ্তি হবে ২০২০ সালে।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…