ডেবরাতে অ্যাম্বুলেন্স ও লরির ধাক্কায় মৃত ২

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- রাজ্যে একের পর এক ভয়ংকর পথ দুর্ঘটনা ঘটে চললেও হুশ ফেরেনি প্রশাসনের। এবারে ভয়ানক এক পথ দুর্ঘটনার শিকার হল একটি অ্যাম্বুলেন্স। এদিন ভয়ংকর এই দুর্ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে।

এই দুর্ঘটনার কবলে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের, আহত হয়েছে একজন। স্থানীয় সূত্রে খবর, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে উলটোদিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় অ্যাম্বুলেন্সে থাকা দুজনের। অপরদিকে অ্যাম্বুলেন্সের চালক গুরুতরভাবে আহত হয়েছে। তাকে উদ্ধার করে স্থানীয়রা মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। ঘটনাস্থলে মৃত দুজনের নাম সমীর পাত্র বাড়ি মেদিনীপুর শহরের অশোকনগর এলাকায়, ও অপরজন সৌমিত্র রায়ের বাড়ি আনন্দপুর থানা এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, কলকাতার থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল ওই অ্যাম্বুলেন্সটি। রাত জেগে গাড়ি চালানোই ঘুম এসে গিয়েছিল চালকের৷ তাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডেবরার ৬ নং জাতীয় সড়কের চন্ডাবুড়ি মন্দির সংলগ্ন এলাকার কাছে দাঁড়িয়ে থাকা একটি লরির সামনে ধাক্কা মারে।

লরি নিয়ে চালক তৎক্ষণাৎ পালিয়ে যায়৷ অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে ডেবরা থানায় পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এমনটাই জানিয়েছে জাতীয় সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ। ডেবরা থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago