জেএনএফ ওয়েব ডেস্ক :-বীমা বেসরকারীকরণের বিরুদ্ধে ধর্মঘটে সামিল হলো পশ্চিমবঙ্গ সাধারণ বীমা কর্মচারী সমিতির সদস্যরা জলপাইগুড়িতে । সংগঠনের বক্তব্য সরকার কর্পোরেটদের স্বার্থে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ব্যাঙ্ক বীমা বেসরকারীকরণ করছে বলে অভিযোগ । দেশের সাধারণ মানুষের অর্থ কর্পোরেটদের হাতে তুলে দেওয়াই এই সরকারের নীতিবলেও অভিযোগ সংগঠনের । দীর্ঘদিন ধরে সংগঠনের সদস্যরা দেশজুড়ে সরকারের নীতির বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে যাচ্ছে। কিন্তু কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের অনুমতি না নিয়ে তা বেসরকারী কোম্পানির হাতে তুলে দিচ্ছে বলে অভিযোগ করেন নেতৃত্বরা । বেসরকারি কোম্পানি কোন শ্রম আইন নামের কোম্পানি কর্মচারীদের নির্মম শোষণ করছে এও অভিযোগ করেন । কাজের কোন নির্দিষ্ট সময় নেই ,নেই কাজ অনুযায়ী মজুরি। সংগঠনের নেতা অজয় রায় বলেন এই লড়াই দেশের মানুষের অধিকারের লড়াই। সরকার কোন কথা শুনছে না। কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা কর্পোরেটদের প্রতি সাধারণ মানুষের প্রতি নয়। কেন্দ্রীয় সরকার কর্পোরেটদের স্বার্থে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। আমাদের লড়াই তার বিরুদ্ধে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…