জেএনএফ ওয়েব ডেস্ক :-মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির জলপাই মোড়ে অভিযান চালায় বৈকুন্ঠপুর বনবিভাগের সারুগাড়া রেঞ্জের বনকর্মীরা। এরপর সেখানে একটি ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোরাই সেগুন কাঠ। এই ঘটনায় দুজন সরকারি আধিকারিক সহ সাতজনকে গ্রেফতার করে বনকর্মীরা। ধৃতদের নাম অর্নব বোস,বিকাশ আগরওয়াল,নাসীর খান,রহিল খান,এ মাঝি,রাকেশ রঞ্জন দে ও দেবাশীষ ধর। এ মাজি কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট এবং অন্যজন জিএসটি অফিসার দেবাশিস ধর। দেবাশিস ধর বর্তমানে সাসপেন্ড অবস্থায় রয়েছেন। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে যে গত চারদিন আগে একটি কাঠ বোঝাই ট্রাক অসম থেকে শিলিগুড়িতে আসে। এবং শিলিগুড়ির একটি গোডাউনে লুকিয়ে রাখা ছিল। এরপরেই নজর রাখা শুরু হয়। মঙ্গলবার রাতে ট্রাকটি নিয়ে কলকাতা উদ্দেশ্য রওনা হওয়ার আগে আটক করা হয়। উদ্ধার হওয়া কাঠের বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছেন বনদপ্তর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…