সরকারি বিধি নিষেধ অমান্য করায় পুলিশের হাতে আটক ৫৫ জন

জেএনএফ ওয়েব ডেস্ক :-সরকারি বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে মুখে মাক্স ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো ৫৫জনকে আটক করল শান্তিপুর থানা পুলিশ। বুধবার শান্তিপুরের বিভিন্ন এলাকায় করোনার সচেতনতা অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। অভিযান চালিয়ে অসচেতন ৫৫জনকে আটক করা হয়, এর আগেও রানাঘাট মহকুমা শাসক ও রানাঘাট জেলা পুলিশের এসডিপিও প্রবীর মন্ডল এবং শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুমন দাস এর নেতৃত্বে সরকারি ঘোষণা অনুযায়ী নাইট কারফিউ জারি হতেই সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নেমে সচেতনতা প্রচার করা হয়। যে সকল দোকানদার রাত্রির নটার পড়ে দোকান খোলা রাখবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। আজ একইভাবে শান্তিপুরের বিভিন্ন এলাকায় কঠোরভাবে পুলিশি অভিযান চালানো হয়, এবং যে সকল সাধারণ মানুষ মুখে মাস্ক ছাড়া অসচেতন অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের প্রত্যেককেই পুলিশি প্রশ্নের মুখে পড়তে হয়। জানা যায় অসচেতন ৫৫ জনকে আটক করে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাদের প্রত্যেককেই শান্তিপুর থানায় নিয়ে যাওয়া হয়। তবে সাধারণ মানুষ যদি এখনও সচেতন না হয় তাহলে আগামী দিনে আরো কঠোরভাবে অসচেতন মানুষদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago