
জেএনএফ ওয়েব ডেস্ক :-প্রতিশ্রুতি দিয়েও চাকরি মেলেনি,, দুই হাজার কুড়ি সালের ১১ ই নভেম্বর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল সকল ট্রেড উত্তীর্ণ চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে। কিন্তু এখনো পর্যন্ত অনেক নট ইনক্লুডেড হিসেবে আমরা পড়ে রয়েছি, এখনো ধৈর্য হারাইনি আমরা,, রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা আছে আমাদের। তাই মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজ আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। মঙ্গলবার নদীয়া জেলার কৃষ্ণনগর ডি আই অফিস বর্ণপরিচয় ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচী করল প্রাইমারি নট ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। এদিন বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে ট্রেড উত্তীর্ণ চাকরিপ্রার্থী দের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও এখনো পর্যন্ত নিয়োগ করা হয়নি, মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি ভোটের জন্য প্রতিশ্রুতি দিইনা যেটা বলি সেটা করি। কিন্তু এখনো পর্যন্ত আমরা অসহায় ভাবে জীবন যাপন করছি। এদিন বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা এও বলেন, মুখ্যমন্ত্রীর উপরে আমাদের পূর্ণ আস্থা আছে। দিদির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অতি দ্রুত যেন নিয়োগ করা হয় আমাদের।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…