
জেএনএফ ওয়েব ডেস্ক:-দ্বিতীয় দফায় দুয়ারে সরকারের সাফল্যের ফল এবার হাতে হাতে পেলেন গ্রামবাসীরা। অসংখ্য মানুষ এবার উদ্দীপনার সাথে দুয়ারে সরকারের ক্যাম্পে লাইন দিয়েছিলেন তাদের বিভিন্ন সমস্যা নিয়ে। এবার তার সুফল পেতে শুরু করেছেন তারা। জলপাইগুড়িতে এক মাসেরও বেশি সময় হয়নি দ্বিতীয় দফায় দুয়ারে সরকারের ক্যাম্প শেষ হয়েছে। সদর ব্লকের মন্ডলঘাট এলাকার ক্ষেত্রমোহন হাইস্কুলে দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল। জলপাইগুড়ি সদর ব্লক ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে কৃষকদের হাতে জমির খতিয়ান তুলে দেওয়া হয়। যে সকল কৃষকরা দুয়ারে সরকারের মাধ্যমে খতিয়ানের জন্য আবেদন করেছিলেন তাদের অতি দ্রুত মিউটেশন বা সংশোধনের কাজ সম্পন্ন করে তাদের হাতে খতিয়ান মঙ্গলবার এই এলাকায় একটি ক্যাম্প করে তুলে দেওয়া হয়েছে। এত কম সময়ের মধ্যেই জমির মিউটেশনের কাগজ হাতে পেয়ে কৃষকরা খুবই উল্লাসিত ও আনন্দিত। এদিন ২৭ জনের হাতে খতিয়ান তুলে দেওয়া হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…