
জেএনএফ ওয়েব ডেস্ক :-বিধানসভা ভোটে একবার হারের মুখ দেখতে হয়েছে তাঁকে। এবার উপনির্বাচনে আবারও যাতে সেই হারের সম্মুখীন হতে না হয়, তার জন্য ভগবানের দ্বারস্থ হলেন তৃণমূল কর্মীরা। আগামী ৩০ তারিখ রাজ্যে বিধানসভা উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে পুনরায় জয়ের আশায় লড়াই এর ময়দানে নেমেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভোট যুদ্ধে পুনরায় যাতে তৃণমূল নেত্রীকে হারের মুখ দেখতে না হয় তার জন্য উদ্যোগী হলো নদিয়ার রানাঘাট কুপার্স ক্যাম্প পুরসভা এলাকার তৃণমূল কর্মীরা। মঙ্গলবার সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের প্রার্থনা জানিয়ে রানাঘাট কুপার্স ক্যাম্পে হোমযজ্ঞের আয়োজন করলেন কুপার্স ক্যাম্প এসটি এসসি সেলের তৃণমূল কর্মীরা। যজ্ঞ শেষে এদিন তৃণমূল কর্মীরা আশা প্রকাশ করেন যে এবার ভোটে অন্তত ৭০ থেকে ৮০ হাজার ভোটে জয়লাভ করবেন তিনি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…