আবাস যোজনার ঘর না পাওয়ায়  বিক্ষোভে রাজ্য সড়ক অবরোধে এলাকাবাসী

জেএনএফ ওয়েব ডেস্ক :-আবাস যোজনার ঘর না পাওয়ায়  বিক্ষোভে সামিল সাধারণমানুষ ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটি গুন্ডা এক গ্রাম পঞ্চায়েতের। ইসলামপুর টু মাটিকুন্ডা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান ইসলামপুর থানার রিংকুয়া এলাকার স্থানীয় বাসিন্দারা। শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার রিংকুয়া এলাকায় প্রায় দু’ঘণ্টা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় রায়পাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ মাটিকুন্ডা ১ গ্রাম পঞ্চায়েত দফতরের পক্ষ থেকে vrp কর্মীরা যে সার্ভে করেছিল তাতে VRP কর্মীদের গাফিলতির কারণে প্রকৃত উপভোক্তারা  আবাস যোজনার ঘর পাননি  এমনকি রায়পাড়া এলাকার প্রত্যেকটি পরিবার অভিযোগ। বিপিএল তালিকার অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হয়েছেন । পরবর্তীতে ইসলামপুর পুলিশ জেলার পুলিশের আধিকারিকরা ঘটনার তদন্তের আশ্বাস দিলে স্থানীয় জনগণ অবরোধ তুলে নেন। ভারী বর্ষণের মাঝে এই অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা রাজ্য সড়ক অবরুদ্ধ থাকে এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago