দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের এক ঐতিহাসিক স্বীকৃতি ও আন্তর্জাতিক মর্যাদা লাভ করতে চলেছে ভারত বাংলাদেশের নতুন যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে

নদীয়া : দুই দেশের বন্ধুত্বের সম্পর্কের এক ঐতিহাসিক স্বীকৃতি ও আন্তর্জাতিক মর্যাদা লাভ করতে চলেছে ভারত বাংলাদেশের নতুন যোগাযোগ স্থাপনের মধ্য দিয়ে।খুব শিগগিরই সম্পন্ন হবে ভারত বাংলাদেশের হৃদয়পুর চেকপোস্ট। প্রাথমিক পর্যায়ে যে কাজ তার দ্রুত সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এই চেকপোস্ট ও যাতায়াতের মধ্য দিয়ে দুই দেশের বাঙালির হৃদয় আবেগ ভরে যাবে মানুষ।।

আজ ভারত সীমান্তে নদীয়ার হৃদয়পুর চেকপোস্ট পরিদর্শনে এসে বাংলাদেশের হাইকমিশনার এমনই আবেগে ভেসে গেলেন। নদীয়া জেলার চাপড়া ব্লকের হৃদয়পুর বর্ডার পরিদর্শন করলেন বাংলাদেশের হাইকমিশনার।এদেশ থেকে ও দেশে যাতায়াত করার রাস্তা খুব শীঘ্রই চালু হবে দাবী বাংলাদেশের হাইকমিশনার আন্দালিপ ইলিয়াস হাই কমিশনারের।
পাশাপাশি তিনি দাবী করেন, এই যোগাযোগ সড়ক স্থাপনের মধ্য দিয়ে
ঐতিহাসিক ইসুকে স্বীকৃতি দেওয়া হবে। দুই দেশের মধ্যে অসম্ভব ভালো যে বন্ধুত্ব তা আন্তর্জাতিক মর্যাদা পাবে। কৃষ্ণনগর এবং মুজিবনগর মানুষের যাতায়াতের সুবিধা হবে। ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত এর জন্য বড় ভূমিকা নেবে এই পথটি। মুজিব নগরে রয়েছে ঐতিহাসিক তাৎপর্য।পশ্চিমবঙ্গের ও দুই দেশের বাঙালির হৃদয়ে যে আবেগ রয়েছে এই রাস্তাটি যখন তৈরি হয়ে যাবে বা চালু হয়ে যাবে তখন আমরা সেই আবেগকে বাস্তবে রূপ দিতে পারব! তখনই বাঙালির যে স্বপ্ন রয়েছে ইচ্ছে রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে দুই দেশের সম্পর্ককে তা আবার মনে করা, যে ৭১ সালে বাংলাদেশ বিপুল পরিমাণ সহায়তা পেয়েছে ভারত সরকারের কাছ থেকে। সশস্ত্র সেনাবাহিনীর কাছ থেকে সর্বোপরি ভারতবর্ষের মানুষের কাছ থেকে এটাই একটি তারই স্মারক। তাই এই রাস্তাটি নাম হচ্ছে স্বাধীনতা সড়ক। এই রাস্তার মধ্যে দিয়ে দুই দেশের বন্ধুত্ব আরো গভীর হবে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago