
নদীয়া : জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ঘটনাস্থলেই মৃত্যু এক ঘুগনি বিক্রেতার। জানা যায় মৃত ব্যক্তির নাম গৌতম সাহা, বাড়ি নদীয়ার শান্তিপুর ঢাকা পাড়ায়। সূত্রের খবর গতকাল গভীর রাতে শান্তিপুর গোবিন্দপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের টার্নিং এ রাস্তা পারাপার করছিল ওই ঘুগনি বিক্রেতা। তখনই দ্রুতগতিতে একটি দশ চাকার লরি প্রথম একটি ইঞ্জিন ভ্যানকে ধাক্কা মেরে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে চলে যায়, ঘটনাস্থলে মৃত্যু হয় তার, এছাড়াও দেহ পড়ে থাকে ছিন্নভিন্ন অবস্থায়। খবর পেতেই ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীদের দাবি লরিটি অতি দ্রুত গতিতে আসছিল, চোখের সামনে এই ঘটনা ঘটে যাওয়ায় হতাশ হয়ে পড়ে তারা। তবে দুর্ঘটনা এড়াতে রাতে পুলিশের আরও নজরদারি থাকা উচিত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের, না হলে দুর্ঘটনা ক্রমশ বাড়বে। যদিও ঘাতক লরিটি গঠনস্থল থেকে চম্পট দেয়, পুলিশ সূত্রে খবর লরিটির সন্ধান চালানো হচ্ছে। স্বভাবতই আবারো ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যাওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয় অনেকটাই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…