
পূর্ব মেদিনীপুর : ৭৫ দিনের মাথায় শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদ। বিগত বছর গুলির মত এবারও পাশের হারের নিরিখে পূর্ব মেদিনীপুর জেলা রাজ্যের অন্যান্য জেলা থেকে এগিয়ে। বিগত কয়েক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় পাশের হারে অন্যান্য জেলা থেকে এগিয়ে থাকা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ তার ব্যতিক্রম হল না। মাধ্যমিকের সাফল্যের নিরিখে সারা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর জেলায় মাধ্যমিকের পাশের হার ৯৬.৮৬ শতাংশ যা অন্যান্য জেলা থেকে অনেক টাই এগিয়ে। পাশের হার সর্বাধিক পূর্ব মেদিনীপুরে৷ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারের নিরিখে পূর্ব মেদিনীপুরের পরে রয়েছে কালিম্পং এবং তৃতীয় স্থানে কলকাতা। ১ থেকে ১০ নম্বরে মোট ১১৮ জন স্থান করেছে। যার মধ্যে চতুর্থ, আষ্টম ও দশম সহ মোট ১১ জন স্থান করে নিয়েছে। যার মধ্যে তমলুক হ্যামিল্টন হাই স্কুলে দশম স্থানে রয়েছে শুভাঞ্জন পাড়ই, প্রাপ্ত নম্বর ৬৮৩। ছেলের এরকম সাফল্যে খুশি পরিবারের লোক জনেরা। ছেলের সাফল্যের পর খুশিতে মিষ্টি মুখ করান মা ও পরিবারের লোকেরা। শুভাঞ্জন ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং হতে চান এমন টাই জানান সংবাদ মাধ্যমের সামনে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…