তৃণমূলের বিপুল জয়ে সবুজ আবির মেখে আনন্দে মাতলেন ঝাড়গ্রাম পেপার মিলের শ্রমিকরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে রবিবার তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের এবং তৃণমূল কংগ্রেসের চার জন নির্বাচনী বিধায়কদের অভিনন্দন জানিয়ে সোমবার সকালে সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠলেন ঝাড়গ্রাম শহরের ইউনি গ্লোবাল পেপার মিলের শ্রমিকরা। ওই পেপার মিলের শ্রমিক সঞ্জয় মালি বলেন, এই জয় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জয়। এই জয় খেটে খাওয়া মানুষের জয়। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়। এই জয় বাংলার মানুষের জয়। তাই ঝাড়গ্রাম পেপার মিলের প্রায় ৫০০ জন শ্রমিক আমরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে আনন্দ উপভোগ করেছি। করোনা পরিস্থিতির জন্য বিজয় মিছিল করা যাবে না। তাই পেপার মিলের গেটের সামনেই আমরা একে-অপরকে সবুজ আবির মাখিয়ে বিধানসভা নির্বাচনের জয় এর জন্য আনন্দ করেছি বলে পেপার মিলের শ্রমিকরা জানান। সেই সঙ্গে ওই পেপার মিলের শ্রমিকরা বলেন আগামী দিনে এই পেপার মিলে তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়া অন্য কোন রাজনৈতিক শ্রমিক সংগঠনের কোন অস্তিত্ব থাকবে না।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

14 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

17 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago