ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : নির্বাচন-পরবর্তী উত্তেজনা ঝাড়গ্রাম শহরে দেখা দিয়েছে। ঝাড়গ্রাম শহরের বেশ কয়েকটি এলাকায় বিজেপি নেতা-কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বলে বিজেপি দলের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস বিজেপির আনা অভিযোগ অস্বীকার করেছে। ঝাড়গ্রাম শহরে শান্তিপূর্ণভাবে ভোট পর্ব মিটে যাওয়ার পর রবিবার ভোট গণনা হয়। ভোট গণনার কাজ শেষ হওয়ার পর থেকে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দেয়। বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে বিজেপি বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সোমবার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের ওপর হামলা ও তাদের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছে, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তবে তৃণমূল কংগ্রেস ওই ঘটনার কথা অস্বীকার করেছে। তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় যে ওই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কেউ জড়িত নয়, রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তবে ঝাড়গ্রাম শহরে নির্বাচন পরবর্তী উত্তেজনা থাকায় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় সোমবার পুলিশ মোতায়েন করা হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…