ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে একদিনে ১০৬ জন করোনায় আক্রান্ত, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের!
৪ মে রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ৩ মে পর্যন্ত লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ১০৬ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৪০৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৫৮৩ জন। রিপোর্ট অনুযায়ী ৬৩ জন করোনা পজেটিভ ব্যক্তি সুস্থ হয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? এরমধ্যে শহরের অধিকাংশ করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন শহরের। নিজের ভালোটা নিজে ভালো বুঝবে কবে বাসিন্দারা? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে!
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…