
ঝাড়গ্রাম: জামা ও প্যান্ট খুলে ধান জমিতে শুইয়ে পুলিশের চোখে ধুলো দিতে চেয়েছিল ডাকাত দলের সদস্যরা। কিন্তু ঝাড়গ্রাম জেলা পুলিশের তৎপরতায় ধরা পড়ল ৫ জন। ড্রোন উড়িয়ে ৫ জন কে হাতে নাতে পাকড়াও করলো ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ দল । তবে একজন পলাতক। ধৃতরা হল প্রকাশ কুমার, নবীন কুমার, গৌরব সিং, রোশন কুমার, সুজিত কুমার। ধৃতদের সবার বিহার রাজ্যে বৈশালী জেলায় ।ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “পাঁচজনকে ধরার পর পশ্চিম মেদিনীপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ডাকাত দলকে ধরার জন্য জেলা পুলিশের তরফ থেকে ওই টিমকে ৬০ হাজার টাকা পুরষ্কৃত করা হচ্ছে।”
শুক্রবার সকালে ডাকাতি করার পর ডাকাত দলটি খড়গপুর শহর থেকে বেরিয়ে কলকাতা-মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়ক ধরে লোধাশুলির দিকে রওনা দেয় । ডাকাত দলকে ধাওয়া করে খড়গপুর থানার পুলিশ । খেমাশুলি নাকা ভেঙে দুষ্কৃতিরা ৪৯ নম্বর জাতীয় সড়ক ধরে ফেকোর দিকে এগিয়ে আসে।
ফেকো মোড়ের কাছে জাতীয় সড়ক থেকে বাঁদিকে ঢুকে পড়ে ডাকাত দলের গাড়ি। গোপীবল্লভপুর হয়ে ওড়শিার দিকে চম্পট দেয়। ঝাড়গ্রাম জেলা পুলিশ খবর পেয়ে বেলিয়াবেড়া থানার রান্টুয়া এলাকায় বিশাল পুলিশ বাহিনী দিয়ে ব্যারিকেড তৈরি করে। অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার ) কল্যাণ সরকার এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) উত্তম ঘোষের নেতৃত্বাধীন নাকা চেকিং শুরু হয়।
বিহারের নম্বর প্লেটের একটি সাদা রঙের স্করপিও গাড়িতে করে ডাকাত দলটি রান্টুয়া এলাকায় পৌঁছতেই বিশাল পুলিশ বাহিনী দেখে গাড়ি ছেড়ে দৌড়ে পালায়। তাদেরকে ধরার জন্য ধাওয়া করে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে জামা প্যান্ট খুলে অনেকেই ধান জমির মধ্যে লুকিয়ে যায়। বেলিয়াবেড়া থানার পাইকাম্বি ও বেলিয়া এলাকা ড্রোন উড়িয়ে ধান জমি থেকে ডাকাত দলের মোট পাঁচজনকে হাতে নাতে ধরে পুলিশ । জানা গিয়েছে, স্করপিও গাড়িতে মোট ৬ জন ছিল। ধূতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে একজন পলাতক।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…