চিরুনি তল্লাশীর পর আরো ১ ডাকাত দলের সদস্য গ্রেফতার

ডাকাত দলের সদস্য অমরজিৎ সিং

ঝাড়গ্রাম : খড়গপুরের গোলবাজারের সোনা দোকানে ডাকাতির ঘটনায় আরো ১ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করলো ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়া থানার পুলিশ । শনিবার সকালে বেলিয়াবেড়া থানার অন্তর্গত জামুয়াআখনা গ্রামের ধান জমিতে থেকে গ্রেফতার করে পুলিশ । শুক্রবার গোলবাজার এলাকার সোনার দোকানে ডাকাতি করার পর একটি সাদা স্করপিও গাড়িতে ৬ সদস্যের একটি ডাকাত দল উড়িষ্যা রাজ্যের দিকে পালিয়ে যাওয়ার সময় বেলিয়াবেড়া থানার অন্তর্গত রন্টুয়া এলাকায় পুলিশ বিশাল বেরিগেট করলে গাড়ি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা । শুক্রবার বিকেলে ডাকাত দলের ৫ সদস্যকে ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ টিম পাকড়াও করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দেয় । ডাকাত দলের সদস্যদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তাদের সঙ্গে আরও একজন রয়েছে । তারপরেই পুলিশ এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে এবং শনিবার সকালে বেলিয়াবেড়া থানার অন্তর্গত জামুয়াআখনা গ্রাম থেকে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেফতারে হওয়ার ডাকাত দলের সদস্যের নাম অমরজিৎ সিং । অমরজিতের বাড়ি বিহার রাজ্যের বৈশালী জেলায় । ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, “আজ সকালে ডাকাত দলের আরো এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে” ।



ঝাড়গ্রাম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গ্রেফতার হওয়া ডাকাত দলের ৫ সদস্যের বাড়ি বিহার রাজ্যে বৈশালী জেলায় । ডাকাত দলের সদস্যদের নাম হল গৌরব সিং, প্রকাশ কুমার, সুজিত কুমার , নবীন কুমার এবং রোশন কুমার । ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ টিম তাদের পাকড়াও করার পর পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের হাতে তুলে দিয়েছিল ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

3 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

3 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

3 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

3 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago