পুজোর আগে নৌকাবিহার চালুর দাবি চিল্কিগড়ে

চিল্কিগড় মন্দির

ঝাড়গ্রাম : পুজোর আগে নৌকাবিহার চালু হলে চিল্কিগড়ে আরো ভিড় বাড়বে পর্যটকদের দাবি মন্দির কমিটির। পুজো যত সামনে এগিয়ে আসছে চিল্কিগড় বেড়ানোর জন্য পর্যটকদের ভিড় ততই বেড়ে চলেছে দিনের পর দিন । ডুলুং নদীর তীরে চিল্কিগড়ের অরণ্যের মনোরম পরিবেশে বেড়ানোর পাশাপশি মা কর্ণক দুর্গার পুজো দেওয়ার জন্য প্রতিদিন দূর দুরান্তের বহু পর্যটক ও পুন্যার্থীরা আসছেন চিল্কিগড়ে পর্যটকদের জন্য প্রশাসনের উদ্যোগে ঢেলে সাজিয়ে তোলা হয়েছিল চিল্কিগড় মন্দির প্রাঙ্গণকে । শিশুদের খেলার জন্য শিশু উদ্যানও নির্মাণ করা হয়েছে মন্দির প্রাঙ্গণ । পর্যটকদের কাছে বাড়তি পাওনা হিসেবে ছিল নৌকাবিহার কিন্তু করোনা পরিস্থিতির পর থেকে তা কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে । মন্দির প্রাঙ্গণে পৌঁছলে বাঁদিকে বড় করে লেখা রয়েছে নৌকাবিহার। নৌকাবিহার লেখাটা দেখার সাথে সাথে পর্যটকরা ছুটে যাচ্ছে নৌকাবিহারের ঘাটে । তারপরেই তাদের মন খারাপ। হতশ্রী দশায় পড়ে রয়েছে নৌকো বিহারের ঘাটটি । এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে নৌকাবিহারের বোট গুলি । চিল্কিগড় মন্দির উন্নয়ন কমিটির সদস্য মানস জানা, স্বপনখামরুই বলেন,”নৌকাবিহার করার জন্য বহু পর্যটক ভিড় করতো । কিন্তু করোনা মহামারীর পর থেকে নৌকাবিহার বন্ধ হয়ে গিয়েছে । নৌকাবিহারের ঘাটটি সংস্কারের প্রয়োজন রয়েছে এবং বোট গুলিকেও পরিবর্তন করে নতুন বোট প্রয়োজন রয়েছে । আমরা ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছি ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসন উদ্যোগ নিয়ে পুনরায় নৌকাবিহার চালু করলে পুজোর আগে পর্যটকরা আরো বেশি আনন্দ উপভোগ করতে পারবে” । তারা আরো বলেন,”যে সমস্ত পর্যটক চিল্কিগড় বেড়াতে এসেছেন তারা এর আগেও বহুবার এসেছেন । যারা একসময় নৌকাবিহারের আনন্দ উপভোগ করেছে তারা এখন আসলে হতাশ হয়ে ফিরে যায়। আমাদের বলেন কবে নৌকাবিহার চালু হবে । আমাদের কাছে বলার মত কোন উত্তর থাকে না”। ঝাড়গ্রামের পর্যটন মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ জায়গা হল চিল্কিগড় । বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে চিল্কিগড় মন্দির প্রাঙ্গণকে সাজিয়ে তোলার পাশাপাশি চিল্কিগড়ের জঙ্গলে থাকা ভেষজ উদ্ভিদ গুলি চিহ্নিত করে নামকরণ করা হয়েছে । ফলে বিভিন্ন স্কুল-কলেজ থেকেও এডুকেশনাল ভ্রমণের জন্য চিল্কিগড়ে আসেন বহু ছাত্র-ছাত্রী। কর্ণক দূর্গা মন্দিরের পুরোহিত গৌতম সড়ঙ্গী বলেন ,”দীর্ঘদিন ধরে বোট গুলি খারাপ হয়ে পড়ে রয়েছে । প্রশাসন যদি উদ্যোগ নিয়ে এই গুলি সারাই করে দেয় তাহলে আরো নৌকাবিহার চালু হয়ে যাবে। যারা পুজো দিতে আসে তারা আমাকে বলে আপনারা কেন নৌকাবিহার চালু করছেন না । নৌকোবিহার চালু হলে চিল্কিগড়ে পুজোর আগে আরো পর্যটকদের ভিড় বাড়বে ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago